মেহেরপুর নিউজঃ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র উদ্যোগে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলার পাঁচটি এলাকায় সরকার নির্ধারিত মূল্যে ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হয়।
এবার প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা হিসেবে ২ লিটার ২৬০ টাকায়, চিনি প্রতি কেজি ৮০ টাকা দরে ১ কেজি, মুসুরির ডাল প্রতি কেজি ৭০ টাকা দরে ২ কেজি, ছোলা প্রতি কেজি ৬০ টাকা দরে ১ কেজি এবং খির খেজুর প্রতি কেজি ১৬০ টাকা দরে ৫০০ গ্রাম বিক্রি করা হয়। সরকারের এ উদ্যোগে নিম্ন ও মধ্যআয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
নির্ধারিত স্থানে ট্রাক সেল থেকে পণ্য সংগ্রহে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা