বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে টিসিবি’র ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 24, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)’র ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর পৌর এলাকা তিন নম্বর ওয়ার্ডে কৃষিবি পণ্য বিক্রেত বহন করা হয়। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পন্য সামগ্রী বিক্রির উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ বাপ্পি, যুবদল নেতা রাজিব আহমেদ, সাংবাদিক মুজাহিদ আল মুন্নাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেখানে উপস্থিত ছিলেন। এর আগে সকালে মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে টিসিবির কার্ডধারীদের মধ্যে ভর্তুকি মূল্যে পন্য সামগ্রী বিক্রি করা হয়।

১ নাম্বার  নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর ও ১ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব উপস্থিত থেকে কার্ডধারীদের মাঝে ভর্তুকি মূল্যে ১০০ টাকা লিটার মূল্যে ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি কটে চাউল বিক্রি করেন।