বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে টিসিবির মাধ্যমে দ্বিতীয় দিনের মতো তেল, চিনি এবং মুসুরির ডাল বিক্রি

By মেহেরপুর নিউজ

March 19, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে টিসিবির মাধ্যমে দ্বিতীয় দিনের মতো তেল, চিনি এবং মুসুরির ডাল বিক্রি করা হয়েছে। ৫শ টাকায় ৫ লিটার তেল ১ কেজি চিনি এবং ১ কেজি মসুর ডাল বিক্রি করা হচ্ছে।

এস আর সাঈদ আনোয়ার ট্রেডার্স এর মাধ্যমে এসকল সকল পণ্য বিক্রি করা হচ্ছে। বাজারের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে টিসিবির পণ্য কিনতে ক্রেতা সাধারণকে ভিড় করতে দেখা গেছে।