বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে টোব্যাকো কোম্পানির প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ

By মেহেরপুর নিউজ

June 22, 2021

মেহেরপুর নিউজ:

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি ও জাপান টোব্যাকো কোম্পানির প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি এলাকা থেকে ২ টি সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রচার ও বিজ্ঞাপন বক্স দুটি জব্দ করা হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।