মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর : মেহেরপুর সদর উপজেলার নতুন মদনা-আমঝুপি সড়কে ট্রলি ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে চাচা উলায় (৫০) ও ভাতিজা ছামেদ আলী (২৫) নামের দুই জন চালক আহত হয়েছে। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, আহতদের অবস্থা আশংকা জনক। জানাগেছে, আজ শনিবার সন্ধার সময় নতুন মদনাডাঙ্গা আরজের ছেলে উলাই ও ভাতিজা সামসুলের ছেলে ছামেদ নতুন মদনা-আমঝুপি সড়কের পূড়োপাড়া মোড় ঘুরতে গেলে ট্রলি ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা আহত হয় স্থানিয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।