মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ট্রাফিক পুলিশের অভিযানে ৫টি মোটরসাইকেল আটক ও একাধিক মোটরসাইকেল চালককে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে এ সমস্ত মোটরসাইকেল আটক চালাকদের সতর্ক করা হয়।
মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর বিশ্বদেব ঘোষের নেতৃত্বে টি এস আই সুলতান সহ সঙ্গীও ফোর্স নিয়ে এই অভিযান চালানো হয়। ট্রাফিক ইন্সপেক্টর বিশ্বদেব ঘোষ বলেন মূলত হেলমেট বিহীন ও মোটর সাইকেলের কাগজপত্র বিহীন যে সমস্ত চালক চলাফেরা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা এবং সতর্ক করা হচ্ছে।