বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে পরিবহন আইন প্রচারপত্র বিলি।

By মেহেরপুর নিউজ

November 25, 2019

মেহেরপুর নিউজ:

ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রচারপত্র বিলি করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিলি করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মুজতবা,বিআরটিএ ইন্সপেক্টর সালাউদ্দিন প্রিন্স প্রমুখ, এছাড়া উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাস,এ টি এস আই আব্দুস সাত্তার এটিএসআই জাহাঙ্গীর আলম, এটিএসআই মুস্তাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।