বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডাক্তার রুমির স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

July 18, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডাক্তার রমেশ ক্লিনিক ও তার পরিবারের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর এর বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস এম নুর উদ্দিন আবু আল বাকি রুমির স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

শনিবার বিকালে রমেশ ক্লিনিক প্রাঙ্গণে এ শোক সভায় দোয়া অনুষ্ঠিত হয়। ডাক্তার রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা,আবু তাহের সিদ্দিকী ডা, মিজানুর রহমান, ডা, আব্দুস সালাম, ডা, মাহফুজ জামান রতন, রমেশ ক্লিনিকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম প্রমুখ। পরে ডাক্তার রুমের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।