মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জুন: মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) উদ্যোগে শনিবার মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ডিএফএ’র এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিএফএ’র সভাপতি আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আনোয়ারুল হক শাহি, সদস্য আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান, এমদাদুল হক প্রমুখ। সভায় আগামী জুলাই থেকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।