বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষে পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

November 09, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লা-হেল বাকীর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম,মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আনারুল ইসলামপ্রমূখ উপস্থিত ছিলেন।