বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডিজিটাল কনটেন্ট প্রস্তুত প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

April 03, 2019

মেহেরপুর নিউজ, ৩ এপ্রিল : মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল কনটেন্ট প্রস্তুত প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সদর উপজেলা নির্বাহি অফিসার মো: মাসুদুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসের প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, কামরুজ্জামান প্রমুখ।

পরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফয়জুল কবীর, ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশিকুজ্জামান, যাদুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক নার্গিস আরা, আমঝুপি আলিম মাদ্রাসার শিক্ষক দিলরুবা পারভীন এবং কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।