বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডিবি’র অভিযানে আটক ২ গাঁজা ব্যবসায়ী

By মেহেরপুর নিউজ

June 07, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জুন: মেহেরপুর ডিবি পুলিশের একটি দল  সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার বাঁড়িবাকা গ্রাম থেকে ২ ব্যবসায়ীকে আটক করেছে। ডিবি’র এস আই আনিছুর রহমানের নেতৃত্বে  এদিন বাড়িবাঁকা গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের ইউনুচের ছেলে কাবিদুল (৩০) ও একই গ্রামের জিরাফত আলীর ছেলে রফিকুল ইসলামকে (৩৫) আটক করে। এসময় ডিবি পুলিশ তাদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।