বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৪ পিচ ইয়াবাসহ আটক ২

By Meherpur News

May 24, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৪ পিচ ইয়াবাসহ জেমস বাবু মন্ডল ও পাপ্পু মন্ডল নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেমস বাবু মন্ডল বল্লবপুর গ্রামের নিনু মন্ডলের ছেলে এবং পাপ্পু মন্ডল একই গ্রামের নিকোলাস মন্ডলের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক গোলাম মোর্শেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কেদারগঞ্জ বাজার এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।