বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিমের প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 29, 2023

মেহেরপুর নিউজ:

সারাদেশের ন্যায় মেহেরপুরও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রেগ্রামের “ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম” শীর্ষক অনুমোদিত স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনাতনে ৪ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি জুমের মাধ্যমে দেশব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। “ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম” প্রশিক্ষণে মেহেরপুর জেলার ১৫৫ টি বিদ্যালয়ের প্রধানগণ ৪ দিনব্যাপী অংশগ্রহণ করছে। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে মুজিবুর রহমান, আনারুল ইসলাম, ইয়াসিন আলী, আব্দুল্লাহ আল মাসুম দায়িত্ব পালন করছেন।