বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি

By Meherpur News

March 14, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে একটি র‍্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. আবু সাঈদের নেতৃত্বে সিভিল সার্জন অফিস থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. বুলবুল কবির, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হকসহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।