বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

By Meherpur News

June 06, 2026

মেহেরপুর নিউজঃ ডেঙ্গু প্রতিরোধে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে মেহেরপুর সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাথরগেট এলাকা ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশক নিধনের লক্ষ্যে ফগার মেশিনের সাহায্যে কীটনাশক স্প্রে করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবির, শাকির আহমেদ, ভুবন চন্দ্র হালদার, ফারুকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়জ উদ্দিন, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, তহবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুস সামাদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।