বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 29, 2023

মেহেরপুর নিউজ:

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- স্লোগানে মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তার উদ্বোধন করা হয়েছে। রোববার(২৯ অক্টোবর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার।

সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন।স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা নির্বাচন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, তাজউদ্দিন, আবুল কাশেম, সাহার আলি, জেলা রোভারের সাধারণ সম্পাদক ফররুক আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।