খেলাধুলা

মেহেরপুরে ডেভোলপমেন্ট কাপ ফুটবলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

April 18, 2015

মেহেরপুর নিউজ,১৮ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ডেভোলপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্টে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে আমঝুপি আলিম মাদ্রাসাকে পরাজিত করে।খেলায় বিজয়ী দলের হাসান ও মিল্টন ১টি করে গোল করে।

খেলা শেষে মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলাম, (অব:) শিক্ষক আব্দুর রহমান, ক্রীড়া শিক্ষক ফারাহ হোসেন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।