বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের ইফতার মাহফিল

By মেহেরপুর নিউজ

July 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ জুলাই: মেহেরপুরে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার মেহেরপুর বড়বাজার সোস্যাল মিডিয়া কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সোস্যাল মিডিয়া প্রতিনিধি আবুল খয়ের, সফুরা খাতুন, শরিফুল ইসলাম পলাশ, ইয়াদুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সেখানে ডেস‌টি‌নি গ্রু‌পের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা প‌রিচালকের মু‌ক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।