মেহেরপুর নিউজ:
বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে সোহাগ হাসান (১৮) মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের সাহাজিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ হাসান শহরের সাহাজী পাড়ার মেহেদী হাসানের ছেলে।
জানা গেছে ঘটনার সময় সোহাগ হাসান বাড়ির পাশে খেলা করার সময় পাশের ডোবার পানিতে পড়ে যায়।এ সময় সেখানে তার মৃত্যু হয়। পরে খোঁজাখুঁজির পর ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।