বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ড্রাইভিং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের লার্নার বিতরণ

By মেহেরপুর নিউজ

January 21, 2020

মেহেরপুর নিউজ:

উপজেলা পরিচালন ও উন্নয়ন কার্যক্রমের আওতায় মেহেরপুরে ২৫ দিন ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে লার্নার (শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ প্রাপ্ত পেশাদার চালকদের লার্নার বিতরণ করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের লার্নার করেন।

এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, ইউ ডি এফ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।