বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 08, 2019

মেহেরপুর নিউজ, ৮ জুলাই : মেহেরপুর বিআরটিএ এর উদ্যোগে গাড়ী চালকদের ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর দারুল উলুম আহমদী আলিম মাদ্রাসার লিখিত ও দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক এবং বিকালে ষ্টেডিয়াম মাঠে ঝিকঝাক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট ১৫৫ জন চালক পরীক্ষায় অংশ গ্রহন করেন। সহকারী কমিশনার মোঃ মিনহাজুল ইসলাম, মোটর যান পরিদর্শক সালাহ উদ্দীন প্রিন্স, টিআই ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।