মেহেরপুর নিউজ, ২৭ অক্টোবর: মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে রোড কাটার মেশিন দিয়ে ড্রেন পরিস্কার পরিচ্ছন্তার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।
এসময় পৌর কাউন্সিলর সৈয়দ বাপ্পি, জেলা যুবলীগের সদস্য মালেক হোসেন মোহন, মাহাবুব হাসান ডালিম সেখানে উপস্থিত ছিলেন।