বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে তথ্য অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 15, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে তথ্য অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র অতিরিক্ত পরিচালক মোঃ আতিকুর রহমান মজুমদার। আলোচনায় অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ। কর্মশালায় সাংবাদিক, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।