রাজনীতি

মেহেরপুরে তরুন দলের বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

November 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর: নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে মেহেরপুর জেলা তরুন দলের উদ্যোগে  একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আজ শুক্রবার সকালেমেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের বড়বাজার সড়ক  প্রদক্ষিন করে। মিছিলে অন্যান্যদের মধ্যে তরুন দলের আহবায়ক মোশাররফ হোসেন,যুগ্ন আহবায়ক তারিফ খান,শহিদুল ইসলাম,বাবু সাবের,লিটন,ইসমাইল হোসেন,হিজবুল খান,নজরুল ইসলাম,রুবেল.সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।