বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তাঁতি লীগ নেতা পাভেলের আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

December 29, 2019

মেহেরপুর নিউজ, ২৯ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা পাভেল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার সকালে মেহেরপুর সহি উদ্দিন ডিগ্রী কলেজের পাশে একটি আম বাগানে পাভেল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পাভেল মেহেরপুর শহরের নতুন পাড়ার মোসলেম আলীর ছেলে। পারিবারিক অশান্তির কারণে সে গলায় দড়ি দেয় বলে জানা গেছে।