বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তাপস স্মৃতি সংঘ অনূর্ধ্ব ১৪-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

By Meherpur News

April 23, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির উদ্যোগে তাপস স্মৃতি সংঘ অনূর্ধ্ব ১৪-১৬ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মেহেরপুর এমকেএসপি ২০ রানে আমঝুপি পাবলিক ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করে।

খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এমকেএসপি ৩১ ওভারে ১৪৭ রান করে অলআউট হয়। দলের পক্ষে মাহফুজ সর্বোচ্চ ৪২ রান করেন। অপরদিকে আমঝুপি পাবলিক ক্লাবের রিফাত ও আদনান ৩টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে আমঝুপি পাবলিক ক্লাব ১২৭ রান করে অলআউট হয়ে যায়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়।