বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 29, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায়, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা আফিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।