বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তারুণ্যের কণ্ঠ বহিঃধারণকৃত প্রামান্য অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

December 25, 2021

মেহেরপুর নিউজ:

জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতারের উদ্যোগে। আই,ই,এম ইউনিট পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় তারুন্যের কন্ঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুরে তরুনদের অংশ গ্রহণে তারুণ্যের কণ্ঠ বহিঃধারণকৃত প্রামান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক সানজিদা ইসলাম সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতারের উপস্থাপক সজিব দত্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন।