মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর: বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ৪৮ তম জন্মদিন পালন করেছে মেহেরপুর জেলা যুবদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন মেহেরপুর যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড়বাবু। এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনসারুল হক,জেলা জিয়া ব্রিগেড এর আহবায়ক মজিবুল হক খান চৌধুরী হেলাল,পৌর বিএনপির সাবেক সম্পাদক আনোয়ারুল হক কালু,বিএনপি নেতা এ্যাডভোকেট মোখলেছুর রহমান স্বপন,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফয়েজ মহাম্মদ,জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মুস্তাকিম, সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন,যুবদল নেতা একরামূল হক একা,আজমল হোসেন মিন্টু,পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি আনিসুজ্জামান লাভলু,সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন,যুবদল নেতা মাহিনুর বাবু,সামসুল আযম লিন্টু,রুহুল আমিন,মফিজুর,সবুর,সাইদুরসহ মেহেরপুর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।