মেহেরপুর নিউজঃ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার নূর ফিলিং স্টেশন, হক ফিলিং স্টেশন এবং জেড. কে ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে মজুদ রেজিস্টারের সাথে সংরক্ষিত তেলের পরিমাণ মিলিয়ে যাচাই করা হয়। এ সময় পাম্প মালিকদের তেল মজুদ থাকা সাপেক্ষে নিয়মিত সরবরাহ অব্যাহত রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা গেছে।