বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

By মেহেরপুর নিউজ

January 13, 2018

মেহেরপুর নিউজ, ১৩ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শেষ করা হয়েছে।

শনিবার রাতে শহীদ সামছুজোহা নগর উদ্যানের মফিজুর রহমনা মুক্ত মঞ্চে এ সমাপনি অনুষ্ঠান করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ।

তিন দিন ব্যাপী এ মেলায় প্রথম স্থান অধিকার করেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, দ্বিতীয় হন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এবং তৃতীয় হন জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। মেলায় বিজয়ীদের মাজে পুরস্কার বিতরণ করা হয়।