টপ নিউজ

মেহেরপুরে তীব্র শীত খাদ্য সংকট ছোটাছুটি করছে কালোমুখো হনুমান

By মেহেরপুর নিউজ

December 21, 2019

মেহেরপুর নিউজ:

একদিকে খাদ্যের সংকট অপরদিকে তীব্র শীত খাদ্য সংকট তীব্র শীতের মধ্যেই ছোটাছুটি করছে মেহেরপুর শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে একদল কালোমুখো হনুমান। মাত্র কয়েক বছর আগে ২-৩ টি হনুমান এসেছিল মেহেরপুর শহরে।

পরে দ্রুত বংশ বিস্তারের ফলে হনুমান দলের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ ডজন। এই হনুমানের দলটি সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত খাদ্যের অভাবে এ পাড়া ওপাড়া ছোটাছুটি করে।

খাদ্যের সন্ধানে হনুমান দলটি বাড়ির ছাদে থেকে শুরু করে গাছের কচি পাতা এবং গাছের ফল ফলারি খেয়ে বেড়াচ্ছে। শীত মৌসুম শুরু হওয়ার পরপরই মেহেরপুর শহরে বাড়িতে বাড়িতে কুমড়োর বড়ি দেওয়ার ধুম পড়েছে।

বাড়ির গৃহিণীরা সে সমস্ত বড়ি শুকোতে দিলেও হনুমানের দল শেসব বাড়িতে হামলা চালাচ্ছে এবং বডি খেয়ে ফেলছে। অনেকেই হনুমানের কবল থেকে বড়ি রক্ষা করতে পাহারা দেয়ার ব্যবস্থা।

এদিকে খাদ্যের অভাবে পাশাপাশি শীতের তীব্রতার কারণে হনুমানের দল দিশা হারিয়ে ফেলছে। এদিকে তীব্র খাদ্য সংকটের কারণে হনুমানের লোকালয়ে এসে হাজির হচ্ছে। অনেকে পাউরুটি কিংবা কলা নিয়ে হনুমানের সামনে হাজির হতেই হনুমানের দল হাত থেকে খাবার কেড়ে নিতে হুমড়ি খেয়ে পড়ছে।