বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে পিটিয়ে আহত

By মেহেরপুর নিউজ

July 30, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর শহরের হরিসভার মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহিন হোসেন নামের এক কিশোরকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত শাহীন দিঘীরপাড়ার আজগর আলী ছেলে।

শনিবার  সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়কে হরিসভা পূজা মন্দির এর কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় শাহিনের সাথে জিম,রাকিব,বিপ্লব,আলী সহ বেশ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে তাকে মারপিট করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।