মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে প্রতিপক্ষের হামলায় ৪ যুবক আহত হয়েছে। আহতরা হলো, শালিকা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে লাল মিয়া,শাহাবুদ্দিনের ছেলে জুয়েল,ইয়াকুব আলীর ছেলে জাহিদুল এবং জিল্লুর রহমানের ছেলে রিপন। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জুয়েলের অবস্থা আশংকা জনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হযেছে।
আজ মঙ্গলবার বিকালে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামের ফজলুর ছেলে সুমনের সাথে মোটরসাইকেলকে সাইড দেয়াকে কেন্দ্র করে শাহাবুদ্দিনের ছেলে জুয়েলের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যার পর সুমনের নেতৃত্বে একদল যুবক জুয়েলসহ সেখানে থাকা অন্যদের উপরে হামলা চালায়। এতে জুয়েল, জাহিদুল,লাল মিয়া ও রিপন আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত জুয়েলের অবস্থা আশংকাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হযেছে।