টপ নিউজ

মেহেরপুরে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

By মেহেরপুর নিউজ

May 08, 2021

মেহেরপুর নিউজ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুর পৌর এলাকার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী ( নগদ অর্থ ) বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণে ২য় দিনের মতো প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী নগদ অর্থ বিতরন করা হয়। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী নগদ অর্থ বিতরণ করেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন ,কাউন্সিলর আল মামুন,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুর পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জনের মধ্যে প্রত্যেককে নগদ সাড়ে ৪৫০ টাকা করে প্রদান করা হচ্ছে। ২য় দিনে মেহেরপুর পৌরসভার ৪,৫,ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে অর্থ বিতরণ করা হয়।