বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

November 03, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে তিন মাস ব্যাপী আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের আওতায় দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। তিন মাসের এ প্রশিক্ষণে ৬০ জন মহিলা অংশগ্রহণ করেন