মেহেরপুর নিউজ:
বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখা।
শনিবার দুপুরে মেহেরপুর শহরের হালদারপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি অনন্ত হালদারের নেতৃত্বে মানববন্ধনে দাবি তোলা হয় আদমশুমারি ২০২১ এ দলিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ অন্তর্ভুক্তি করা। এ সময় সেখানে বক্তব্য রাখেন অনন্ত কুমার হালদার গুরুদাস হালদার,ভাস্কর হালদার লব প্রমূখ।