বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের ৮ দফা দাবি মানববন্ধন

By মেহেরপুর নিউজ

December 05, 2023

মেহেরপুর নিউজ:

বিশ্ব মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ৮ দফা দাবি আদয়ের লক্ষ্যে মানববন্ধন করা হয়েছে।মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর শহরের হালদারপাড়াশ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সভাপতি অনন্ত হালদারের নেতৃত্বে মানববন্ধনের বক্তব্য রাখেন সাধারণ সহ-সভাপতি মিন্ময় সাহা, কোষাধক্ষ্য ভাস্কর হালদার প্রমূখ। মানববন্ধনে বক্তারা জাতীয় সংসদের সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

জাত পাত পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধ জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ পাস করা সহ ৮ দফা দাবি জানানো হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার সদস্য ভজা হালদার, দুখু হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।