মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জানুয়ারী: মেহেরপুর-১ এবং মেহেরপুর-২ আসনে সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনী তথ্য উপাত্ত আদান প্রদানের লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জানা গেছে, আজ শুক্রবার সকাল ৯ টা থেকে মেহেরপুর জেলার বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাগন আগামী ৬ জানুয়ারী দুপুর ১২ টা পর্যন্ত পর্যায়ক্রমে কন্ট্রোলরুমের দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে কন্ট্রোলরুমে দুটি টেলিফানে নং রাখা হয়েছে, যা হলো:০৭৯১-৬২৬৩১ এবং ০৭৯১-৬২৫৫৬। মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মাহমুদ হোসেন জানান, নির্বাচনী কাংক্রম সুষ্ঠভাবে পরিচালনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকর রাখতে কন্ট্রোল রুমসহ প্রয়োজনী সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।