মেহেরপুর নিউজঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতার বালিকা বড় গ্রুপে জাদুখালি স্কুল এন্ড কলেজের তাসনিম আক্তার এবং মধ্যম গ্রুপে জাদুখালি স্কুল এন্ড কলেজের জান্নাতুল ফেরদৌস চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার দুপুরের দিকে অনুষ্ঠিত মেয়েদের বড় গ্রুপের ফাইনাল খেলায় জাদুখালি স্কুল এন্ড কলেজের ছাত্রী তাসনিম আক্তার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের রিসা মনিকে পরাজিত করে। একই স্থানে অনুষ্ঠিত মধ্যম গ্রুপের দাবা ফাইনাল খেলায় জাদুখালি স্কুল এন্ড কলেজের জান্নাতুল ফেরদৌস হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ইতি খাতুনকে পরাজিত করে।