মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ ফেব্রুয়ারি: মেহেরপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে সেবা মাস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা আবদুল খালেকের নেতৃত্বে র্যালীটি অফিস চত্বর থেকে শুরু করে কোট সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, উপজেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা বাউবি কর্মকর্তা আবদুল হান্নান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসেন মোবারক প্রমুখ উপস্থিত ছিলেন।