বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দারুল আকরাম শিক্ষক কল্যাণ সমিতির ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

By Meherpur News

May 25, 2025

মেহেরপুর নিউজঃ

দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার পরিচালনা ও সুসংহত করন প্রকল্প (২য় পর্যায়) পূর্বের নাম ও চতুর্থ শ্রেণি পর্যন্ত বহাল রেখে দ্রুত অনুমোদন করা, আসন্ন পবিত্র ঈদুল আজহার পূর্বে প্রকল্পে কর্মরত শিক্ষক, শিক্ষিকা, অফিস সহায়ক কর্মীদের বকেয়া সহ জানুয়ারি ২০২৫ থেকে পাঁচ মাসের বেতন ও বোনাস পরিশোধ করা, বিদ্যমান শিক্ষক, অফিস সহায়ক কর্মীদের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে স্বয়ংক্রিয় ভাবে নিয়োগ বহাল করা সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম উপস্থিত থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক সিফাত মেহনাজ স্মারকলিপি গ্রহণ করেন।