বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দিনব্যাপী জেলা সাহিত্য মেলা

By মেহেরপুর নিউজ

October 23, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার লেখক ও পাঠকদের নিয়ে জেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সাহিত্য মেলায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপ-পরিচালক ড. শরিফুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব বাবুল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ উপস্থিত ছিলেন।