মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুন: মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মেহেরপুর শহীদ ডা. সামসুজ্জোহা নগর উদ্যানে সরকারের দিন বদলের ৪ বছর ভিশন ২০২১ অর্জন শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। অণুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার এসএম রাহাত হাসনাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মোঃ আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, শহর আওয়ামীগের সাধারন সম্পাদক আক্কাচ আলী, মুজিবনগর উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক রফিক-উল ইসলাম মোল্লা প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে চলচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।