বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুঃস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ

By মেহেরপুর নিউজ

May 21, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ মে : মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যেগে জেলার ১৪৫ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন নিজে হাতে এই ঢেউটিন বিতরন করেন। আজ সোমবার  দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন সহ  সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন।