মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬অক্টোবর: ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মেহেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা মক্কর স্মৃতি ফাউন্ডেশন ও লাইব্রেরির উদ্যোগে ১০০ জন গরীব ও দুঃস্থের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সমাগ্রীর মধ্যে রয়েছে,তেল,ময়দা সেমাই,সুজি,ডালডা ঘি এবং বিভিন্ন ধরনের মসলা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের হোলি পাবলিক স্কুল প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইব্রেরির সভাপতি বেনিয়ামিন মুক্ত। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে লাইব্রেরির অন্যান্য সদস্য এবং উপদেষ্টামন্ডলির সদস্যগন উপস্থিত ছিলেন।