মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর–কুষ্টিয়া সড়ক এলাকায় অবস্থিত শেখ ফিলিং স্টেশন ও গাংনী ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমু।
পরিদর্শনকালে তিনি ফিলিং স্টেশন দুটির মজুদ রেজিস্টারের সাথে সংরক্ষিত তেলের পরিমাণ মিলিয়ে দেখেন এবং তেল মজুদের বিষয়ে যাচাই-বাছাই করেন।
এসময় পাম্প মালিকদের উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমু নির্দেশনা দেন, তেল মজুদ থাকা সাপেক্ষে যেন নিয়মিত বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয় এবং কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয়। তিনি আরও বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।