বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুই বিদায়ী সহকারি কমিশনার কে ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

August 02, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত ও সবিতা সরকার অন্যত্র বদলি হাওয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী দুই সহকারি কমিশনার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।