বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুই ভাষা সৈনিককে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

February 21, 2017

মেহেরপুর নিউজ, ২১ ফেব্রুয়ারী: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভাষা সৈনিক ইসমাইল হোসেন ও নজির হোসেন বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাতে মেহেরপুর শহীদ সামছুজোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্ত মঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।

জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সংবর্ধিত ভাষা সৈনিক ইসমাইল হোসেন ও নজির হোসেন বিশ্বাস, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম।

পরে ভাষা সৈনিক ইসমাইল হোসেন ও নজির হোসেন বিশ্বাসকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এসময় সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।